সেগুনবাগিচায় দেয়ালের গ্রাফিতি পাহারায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি পাহারা দিচ্ছে পুলিশ। গ্রাফিতি ঘিরে যেন নতুন করে কোনো

2026-10-15T21:31:07+00:00
2026-10-15T21:31:07+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
সেগুনবাগিচায় দেয়ালের গ্রাফিতি পাহারায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৩১ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি পাহারা দিচ্ছে পুলিশ। গ্রাফিতি ঘিরে যেন নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশি পাহারা ও টহল জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রাফিতি ঘিরে যাতে আবারও কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য পুলিশ পাহারা ও টহল দিচ্ছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতেও পুলিশি পাহারায় প্রতিকৃতি স্থাপনের কাজ করা হয়।

গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করার পর পাশের দেয়ালে দেশের সংস্কৃতি ও শিল্পকলায় অবদান রাখা ১০ বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি আঁকে। তাঁদের মধ্যে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।

গত ১০ অক্টোবর দুপুরে ওই দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখিয়ে মুছে ফেলার চেষ্টা করেন কয়েকজন ব্যক্তি। তাঁদের নেতৃত্বে ছিলেন ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াস। পুলিশ ঘটনাস্থল থেকে আয়াসসহ চারজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে তাঁদের রিমান্ডে নেওয়া হয়।


এ ঘটনার প্রতিবাদে ১১ অক্টোবর বিকেলে শিল্পকলা একাডেমির সামনে ‘যে কবি জনতা’ শিরোনামে সাংস্কৃতিক সমাবেশ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সমাবেশ থেকে ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সেগুনবাগিচা  গ্রাফিতি  পাহারা  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: