৯ মাসে মব সহিংসতায় নিহত ২৩৫

জাতীয়

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মব সহিংসতার শিকার হয়েছেন ৭৭৫ জন। সহিংসতার শিকারদের মধ্যে ২৩৫ জন নিহত হয়েছেন

2026-10-15T21:38:06+00:00
2026-10-15T22:26:57+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
এমএসএফের প্রতিবেদন
৯ মাসে মব সহিংসতায় নিহত ২৩৫
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ১০:২৬ পিএম
প্রতীকী ছবি
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মব সহিংসতার শিকার হয়েছেন ৭৭৫ জন। সহিংসতার শিকারদের মধ্যে ২৩৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫৪০ জন।

এর মধ্যে গত আগস্টে সবচেয়ে বেশি ৩৫ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এমএসএফের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মব সহিংসতার ঘটনা ঘটেছে ৬১২টি। এতে প্রাণ হারিয়েছেন ২৪৯ জন এবং আহত হয়েছেন ৬৬৪ জন।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে অন্যান্য মাসের তুলনায় মব সহিংসতা তুলনামূলক কম ছিল। জানুয়ারিতে ২৯টি ঘটনায় ২১ জন নিহত ও ২৬ জন আহত হন।

ফেব্রুয়ারি থেকে পরবর্তী প্রতি মাসে মব সহিংসতার পরিমাণ বাড়তে থাকে। ফেব্রুয়ারিতে মব সহিংসতার ঘটনা ঘটে ৩১টি। এ সময় নিহত হয়েছেন ১৮ জন, আহত ৩৩ জন।


মার্চে ৩৬টি ঘটনায় ১৯ জন নিহত ও ৩১ জন আহত হন। এপ্রিলে ৪৯টি ঘটনায় ২১ জন নিহত ও ৪৯ জন আহত হন। মে মাসে সহিংসতার ঘটনা বেড়ে যায় ২০টি। ওই মাসে ৬৯টি ঘটনায় নিহত ৩২ ও আহত হন ৭১ জন।

জুনে মব সহিংসতা পৌঁছে যায় আরও ভয়াবহ পর্যায়ে। ওই মাসে ৭৮টি ঘটনায় প্রায় হারায় ৩৩ জন, আহত হন ১২৬ জন।

এ ছাড়া, জুলাইয়ে মব সহিংসতার ঘটনায় নিহত হন ৩৫ জন, আহত হন ৭৪ জন। আগস্টে ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৪ জন। তবে সেপ্টেম্বরে কমেছে নিহতের সংখ্যা। ওই মাসে মব সহিংসতায় নিহত হয়েছেন ২৩ জন, আহত হয়েছেন ৭৪ জন।

প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত ও সামাজিক বিরোধের ঘটনা প্রাণঘাতী সহিংসতায় রূপ নিচ্ছে। এ ছাড়া যৌন সহিংসতার অভিযোগ ঘিরে মব সহিংসতার নতুন ও উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। সেপ্টেম্বরে ধর্ষণচেষ্টা বা নিপীড়নের অভিযোগ-সংক্রান্ত ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

সময়ের আলো/আতা
  বিষয়:   চলতি বছর  জানুয়ারি  সেপ্টেম্বর  সারাদেশ  মব  সহিংসতা  শিকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: