ভূজপুরে চা-বাগানের কর্মকর্তাকে কুপিয়ে টাকা লুট, আটক ২

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও এক পল্লীচিকিৎসককে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নেওয়ার

2026-10-15T21:44:10+00:00
2026-10-15T21:44:10+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভূজপুরে চা-বাগানের কর্মকর্তাকে কুপিয়ে টাকা লুট, আটক ২
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম 
বাগানের প্রবেশমুখে একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও এক পল্লীচিকিৎসককে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বাগানের প্রবেশমুখে একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

পুলিশ ও বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নেপাল কান্তি দাশ ও পল্লী চিকিৎসক বাবুল দাসসহ নারায়ণহাট কৃষি ব্যাংক থেকে চা-বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফিরছিলেন। পথে বাগানের প্রবেশমুখে তিনজনের ছিনতাইকারী দল তাঁদের গতিরোধ করেন। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। বাধা দিতে গেলে নেপাল কান্তি দাশ ও পল্লিচিকিৎসক বাবুল দাশকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ রয়েছে। পঞ্চবটি চা-বাগানের ব্যবস্থাপক অর্জুন কুমার নাথ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত দুজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চা বাগানের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে মো. আবু (২৩) নামের একজনকে আটক করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মো. জিহান (২৫) নামের আরও একজনকে আটক করা হয়। পরে তাঁদের ভূজপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।


ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করা এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ভূজপুর  চা-বাগান  কর্মকর্তা  কুপিয়ে টাকা লুট  আটক  ফটিকছড়ি  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: