কুড়িগ্রামে বদলি স্থগিতের ১৬ দিন পরও কর্মস্থলে ১২ শিক্ষক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম সদর উপজেলায় ১২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। এরপরও ওই ১২ শিক্ষক নতুন

2026-10-15T21:44:40+00:00
2026-10-15T21:44:40+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে বদলি স্থগিতের ১৬ দিন পরও কর্মস্থলে ১২ শিক্ষক
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
কুড়িগ্রাম সদর উপজেলায় ১২ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। এরপরও ওই ১২ শিক্ষক নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। অন্যদিকে, স্থগিতাদেশের পরও নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। 

গত ৩০ সেপ্টেম্বর কুড়িগ্রাম সদর উপজেলার ১২ জন সহকারী শিক্ষককে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেওয়া হয়। পরে ৩ অক্টোবর ওই আদেশ স্থগিত করা হয়। তবে স্থগিতাদেশের ১৬ দিন পরও ওই ১২ শিক্ষক নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

অফিস আদেশের তালিকা অনুযায়ী, বদলি হওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম সদরের ১ নম্বর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন,দোবাড়িয়া ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাশ্বিরুল মুনিম খন্দকার, চাকেন্দা খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. রোকসানা পারভীন, রেলবাজার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপড়ী রানী, পরমালী বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা আক্তার, ২ নং যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরা পারভীন, খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আতাউর রহমান, পাঁচগাছী আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা বেগম, সিতাইঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাকী বেগম, চৈতার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রহিম, উত্তর ছত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল, সারডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. মাহমুদা আক্তার। 

এদিকে, বদলির আদেশে তাদের নতুন কর্মস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে যথাক্রমে শিশুকিশোর গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্ন্যাসী সরকারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যতিনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৈদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যকুমরপুর ওসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচগাছী আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁচিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা বেগম বলেন, শিক্ষকদের বদলির আদেশ স্থগিত হয়েছে—এমন কোনো দাফতরিক কাগজপত্র তিনি পাননি। তবে বিভিন্ন মাধ্যমে বদলি স্থগিতের বিষয়টি শুনেছেন। বদলি হওয়া সহকারী শিক্ষক ফরিদা বেগম এখনো তার বিদ্যালয়ে নিয়মিত আসা-যাওয়া করছেন। 

একই ধরনের তথ্য দিয়েছেন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক। তিনি বলেন, সহকারী শিক্ষক আতাউর রহমানের বদলির আদেশ স্থগিত হওয়ার বিষয়টি তারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তার মাধ্যমে জানতে পেরেছেন। তবে ওই শিক্ষক এখনো তাদের বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। শিক্ষকেরা বদলি ঠেকাতে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট শিক্ষকেরা কী করবেন, তা তারাই ভালো জানেন। 

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ১২ শিক্ষকের বদলির আদেশ স্থগিত হয়েছে। তারা বর্তমানে কোথায় দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে খোঁজখবর নিতে বলা হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীক বলেন, যেসব শিক্ষকের বদলির আদেশ স্থগিত করা হয়েছে, তাদের আগের বিদ্যালয়ে দায়িত্ব পালন করার কথা। তবে স্থগিতাদেশের ১৬ দিন পরও ওই শিক্ষকেরা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করছেন—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   কুড়িগ্রাম  বদলি স্থগিত  কর্মস্থল  শিক্ষক  সরকারি প্রাথমিক বিদ্যালয়  সহকারী শিক্ষক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: