জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন মজিবুর রহমান

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন পেয়েছেন মোহাম্মদ মজিবুর রহমান। এর আগে তিনি ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু

2026-10-15T22:02:31+00:00
2026-10-15T22:02:31+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হলেন মজিবুর রহমান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:০২ পিএম 
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ। সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন পেয়েছেন মোহাম্মদ মজিবুর রহমান। এর আগে তিনি ঢাকার মাতুয়াইলে অবস্থিত শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) পরিচালক (ভারপ্রাপ্ত) ও নিওনেটোলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে কর্মরত ছিলেন।    

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  

প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে স্বাস্থ্য অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে সংযুক্ত করা হয়েছে। তাকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।  

আরও পড়ুন

উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৩ এপ্রিল প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন দেশের পুষ্টিবিষয়ক সর্বোচ্চ সমন্বয়কারী সংস্থা। প্রধানমন্ত্রী এ পরিষদের সভাপতি এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এর নির্বাহী কমিটির সভাপতি। জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি প্রণয়ন ও হালনাগাদে সহায়তা, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পুষ্টিবিষয়ক কার্যক্রমের সমন্বয়, জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন এবং পুষ্টিবিষয়ক গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রমে সহায়তা করা প্রতিষ্ঠানটির প্রধান কাজ। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   মজিবুর রহমান  জাতীয় পুষ্টি পরিষদ  মহাপরিচালক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: