গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুইজনকে আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে

2026-10-15T23:21:59+00:00
2026-10-15T23:21:59+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:২১ পিএম 
গাংনী থানা। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুইজনকে আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা জামিরুল ইসলাম জনি (৩৫) ও একই এলাকার স্বাধীন মণ্ডল (১৯)।


স্থানীয়রা জানায়, একটি হিরো হাঙ্ক মোটরসাইকেলে পশ্চিম মালসাদহ গ্রাম থেকে একটি ছাগল চুরি করে পালানোর সময় তাদের ধাওয়া করা হয়। পরে চোখতোলা নামক স্থানে তাদের আটক করা সম্ভব হয়। এসময় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় দুইজনকে আটক ও ছাগলটি উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই  
  বিষয়:   গাংনী  ছাগল চুরি  অভিযোগ  গণধোলাই  পুলিশে সোপর্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: