ইসরায়েলি সেনাদের হাতে আটক ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় তিন বছর ধরে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাদের

2026-10-15T23:32:33+00:00
2026-10-15T23:32:33+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি সেনাদের হাতে আটক ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৩২ পিএম 
চলমান যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় তিন বছর ধরে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। তাদের মধ্যে অন্তত ৩৫০ শিশু এখনো কঠোর পরিস্থিতিতে কারাবন্দি রয়েছে। 

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি। সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের হেবরন গভর্নরেটের সাইর ও আল-শুয়ুখ শহর থেকে গত রাতেই ছয় শিশুকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির পর্যবেক্ষণ ও নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজারের বেশি শিশুকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩৫০ জন এখনো কঠোর পরিস্থিতিতে বন্দি রয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ফিলিস্তিনি শিশুদের লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন, গ্রেপ্তার, নির্যাতন, অনাহারে রাখা, বিচ্ছিন্ন করে রাখা এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার মতো কর্মকাণ্ড বাড়ছে।


গাজায় হামলায় নিহত ১, আহত কয়েকজন

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার এসব ঘটনা ঘটেছে।

গাজার উত্তরাঞ্চলে গাজা সিটির আল-সাফতাওয়ি এলাকায় বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে এক ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন আরও কয়েকজন।

ফিলিস্তিনের একটি চিকিৎসাসূত্র আনাদুলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছে। তবে আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা ও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বৃহস্পতিবারের আগে উত্তর গাজার জাবালিয়া শহরের পূর্ব দিকে হালাওয়া শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করে ইসরায়েলি সামরিক যান। এতে এক ফিলিস্তিনি মাঝারি মাত্রায় আহত হন বলে জানিয়েছে চিকিৎসাসূত্র।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইসরায়েল  সেনা  আটক  ফিলিস্তিন  শিশু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: