৫০ বছরের পথচলা নিয়ে লিখছেন বই

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের নাট্যাঙ্গন ও রুপালি পর্দার অন্যতম পরিচিত মুখ, বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম। দেখতে দেখতে এই বছর তার অভিনয় জীবনের সুবর্ণজয়ন্তী—

2026-10-16T03:18:02+00:00
2026-10-16T03:18:02+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম
৫০ বছরের পথচলা নিয়ে লিখছেন বই
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:১৮ এএম 
বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম। ছবি : সংগৃহীত
দেশের নাট্যাঙ্গন ও রুপালি পর্দার অন্যতম পরিচিত মুখ, বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম। দেখতে দেখতে এই বছর তার অভিনয় জীবনের সুবর্ণজয়ন্তী— অর্থাৎ ৫০টি বছরে পা দিয়েছেন তিনি। বর্ণাঢ্য এই দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা, স্মৃতি ও প্রাপ্তির গল্প এবার বইয়ের পাতায় বন্দি হতে যাচ্ছে। সম্প্রতি একটি প্রকাশনা সংস্থা তার অভিনয়জীবন নিয়ে বই প্রকাশের আগ্রহ দেখালে সম্মতি জানিয়েছেন এই গুণী শিল্পী। বর্তমানে বইটির বিষয়বস্তু ও বিন্যাস কীভাবে সাজানো হবে, তা নিয়ে আলোচনা চলছে।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘একজন শিল্পীর দীর্ঘ অভিনয়জীবন নিয়ে গবেষণা করে বই প্রকাশের উদ্যোগ নেওয়াটা সত্যি অত্যন্ত সম্মানের। দেখতে দেখতে ৫০ বছর পার হয়ে গেল— এই দীর্ঘ পথচলায় কত শত অভিজ্ঞতা জমা হয়েছে! মঞ্চের দিনগুলো, অভিনয় নির্দেশনা, বিজ্ঞাপন, টিভি নাটক থেকে শুরু করে সিনেমার নানা অভিজ্ঞতা ঠাঁই পাবে এই বইয়ে। বিশেষ করে মঞ্চই আমাকে প্রকৃত অভিনেতা হিসেবে গড়ে তুলেছে। আমি আশা করি, এই বইয়ের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীরা আমার অভিজ্ঞতা থেকে কিছুটা হলেও শিখতে পারবে।’


অভিনয়ের ৫০ বছর পূর্তি প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘অভিনয়ে ৫০ বছর পূরণ হওয়াটা আমার জীবনের অন্যতম বড় অর্জন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। যখন কাজ শুরু করেছিলাম, তখন এত বছর নিয়ম করে অভিনয় করে যেতে পারব কি না— তা কখনো ভাবিনি। স্রেফ অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা ছিল, আর সেই টান থেকেই কাজ করতে করতে আজ এই অবস্থানে এসে দাঁড়িয়েছি। পেছন ফিরে তাকালে নিজেরই অবাক লাগে! আসলে দর্শক-শ্রোতাদের অকৃত্রিম ভালোবাসাই আমাকে এই দীর্ঘ যাত্রা চালিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।’

উল্লেখ্য, পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনও চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা। ১৯৮১ সালে ‘এখানে নোঙর’ নাটকের মাধ্যমে টেলিভিশনে তার অভিষেক হয়। ১৯৮৪ সালে প্রচারিত ‘তবুও তো সে’ নাটকে প্রথমবারের মতো নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি। ধীরে ধীরে হয়ে ওঠেন নব্বই দশকের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অভিনেতা।

চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ‘শঙ্খনীল কারাগার’ দিয়ে। এখনও নাটক, ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন আজিজুল হাকিম। নির্মাতা হিসেবেও তিনি সফল। দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় টেলিভিশন নাটক পরিচালনা করে প্রশংসিত হয়েছেন তিনি। তার পরিচালিত কিছু নাটক ‘তবু হে রংধনু’, ‘সকাল সন্ধ্যা রাত’, ‘নিজ গৃহে পরবাসী’ ইত্যাদি।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   অভিনেতা  আজিজুল হাকিম  পথচলা  বই 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: