ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। হামলার

2026-10-16T06:59:44+00:00
2026-10-16T06:59:59+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ এএম  আপডেট: ১৬.১০.২০২৬ ৬:৫৯ এএম
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। হামলার সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা প্রাসাদের ভেতরে থাকলেও তারা অক্ষত রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেশটির এডেন শহরে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এ হামলা চালানো হয়। হামলার পর সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হুথি বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।


প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে দুই নিরাপত্তারক্ষী নিহত ও ছয়জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। পরে ইয়েমেনি সেনাবাহিনীর তিনটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, নিহতের সংখ্যা বেড়ে চারজন এবং আহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

দেশটির যুব মন্ত্রণালয়ের মন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে বলেন, মন্ত্রিসভার সব সদস্য নিরাপদে আছেন। হামলার পরও তাঁরা এডেন ছেড়ে যাবেন না।

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদটি 'আল-মাশিক' নামে পরিচিত। রাজধানী সানা হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে।

২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। ২০২২ সালে হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সাম্প্রতিক সময়ে সংঘাত আবার বেড়েছে।

সূত্র : এএফপি, আল-জাজিরা


সময়ের আলো/এমকে
  বিষয়:   ইয়েমেন  প্রেসিডেন্ট  প্রাসাদ  ক্ষেপণাস্ত্র  হামলা  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: