ভারত থেকে ১৮টি ব্রডগেজ রেলকোচ দর্শনায় আসবে আজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রথম চালানে ১৮টি রেলকোচ আসবে। বাংলাদেশের

2026-10-16T08:22:05+00:00
2026-10-16T08:22:05+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভারত থেকে ১৮টি ব্রডগেজ রেলকোচ দর্শনায় আসবে আজ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:২২ এএম 
দর্শনা রেলওয়ে স্টেশন। ছবি : সময়ের আলো
ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রথম চালানে ১৮টি রেলকোচ আসবে। বাংলাদেশের প্রবেশের পর দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে রেলকোচ গুলো নেওয়া হবে সৈয়দপুরের কারখানায়।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে কোচগুলো প্রবেশ করার কথা রয়েছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনর রশিদ জানান, ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপরতলা এলাকা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ গুলো যাত্রা শুরু করে। কোচগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করছে। শুক্রবার দুপুর বারোটার দিকে রওনা দিয়ে ভারতের গেদে চেকপোষ্টে আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। কোচ গুলো দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো সৈয়দপুরের রেলওয়ে নিজস্ব কারখানায় নেওয়া হবে। 


ভারতের রাইটস লিমিটেড নামের সরবরাহকারী প্রতিষ্ঠান ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ সরবরাহ করছে বাংলাদেশ। ২০০টি কোচ সংগ্রহ করা হবে কয়েক ধাপে। বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন করে যুক্ত হবে কোচগুলো।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভারত  ব্রডগেজ রেলকোচ  দর্শনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: