আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে

2026-10-16T08:32:45+00:00
2026-10-16T08:32:45+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:৩২ এএম 
ছবি : সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ বিভ্রাট চলার কথা জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছপালা কাটার কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর আওতায় রয়েছে নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোয়ালিয়া এলাকার বোষপাড়া, মাছুয়াপাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটী ও আশপাশের এলাকা।


তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ৬ ঘণ্টা  বিদ্যুৎ  রাজশাহী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: