চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাতে আরও দুজনকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে স্থানীয় লোকজন তাদের মারধর করে পুলিশে দেয়।
আটক দুজন হলেন ইদিলপুর এলাকার বাসিন্দা সম্রাট (২৩) ও রাশেদ (২৪)। স্থানীয় লোকজনের দাবি, বৃহস্পতিবার দুপুরে তারা চা-বাগানের কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রত্যক্কভাবে জড়িত।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এর আগে দুপুরে একই ঘটনায় দুজনকে আটকের পর রাতে স্থানীয়রা মারধর করে পুলিশে খবর দেয়। তাদের স্বাস্থ্য পরিক্ষা শেষে কারাগারে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই