১৬ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সময়ের আলো ডেস্ক

বিবিধ

সময় প্রবহমান। সময়ের সঙ্গে সঙ্গে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়।

2026-10-16T09:22:36+00:00
2026-10-16T09:22:36+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিবিধ
১৬ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:২২ এএম 
ছবি : সংগৃহীত
সময় প্রবহমান। সময়ের সঙ্গে সঙ্গে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে, সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। 

আজ শুক্রবার (১৬ অক্টোবর) ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি 

৪৫৬ - রিসিমার পিয়াচেনৎসায় অ্যাভিটাসকে পরাজিত করেন এবং পশ্চিম রোমান সাম্রাজ্যের অধিপতি হন। 

৬৯০ - উ জে তিয়ান চীনের প্রথম সম্রাজ্ঞী হন। উ জে তিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী।

৯১২ - তৃতীয় আবদুর রহমান কর্ডোভার অষ্টম আমির হন।

৯৫৫ - রাজা প্রথম অটো বর্তমান মেকলেনবুর্গ-ফরপোমার্নে স্লাভ বিদ্রোহ দমন করেন।

১৩১১ - ভিয়েনা কাউন্সিলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৩৮৪ - জাদউইগা পোল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন, যদিও তিনি একজন নারী ছিলেন।

১৫৯০ - ভেনোসার যুবরাজ কার্লো জেসুয়ালদো তার স্ত্রী ও তার প্রেমিককে হত্যা করেন।

১৭১০ - ব্রিটিশ সৈন্যরা পোর্ট রয়্যাল দখল করে।

১৭৩৬ - গণিতবিদ উইলিয়াম হুইস্টনের ভবিষ্যদ্বাণীকৃত ধূমকেতু পৃথিবীতে আঘাত হানতে ব্যর্থ হয়।

১৭৫৬ - মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকত জং পরাজিত ও নিহত হন।

১৭৫৭ - অস্ট্রিয়ার সৈন্যরা বার্লিন দখল করে।

১৭৮০ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: ব্রিটিশদের নেতৃত্বে রয়্যালটন অভিযান নিউ ইংল্যান্ডে শেষ আদিবাসী অভিযান হিসেবে পরিচালিত হয়।

১৭৮০ - ১৭৮০-এর মহা হারিকেন ষষ্ঠ দিনে শেষ হয়, এতে লেসার অ্যান্টিলিসের ২০,০০০ থেকে ২৪,০০০ বাসিন্দা নিহত হন।

১৭৯৩ - ফরাসি বিপ্লব: রানী মারি আঁতোয়ানেতকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৭৯৩ - প্রথম জোটের যুদ্ধ: ভাতিনি যুদ্ধে ফরাসি বিজয়ের ফলে অস্ট্রিয়া মোবেজ অবরোধ তুলে নিতে বাধ্য হয়।

১৮০৫ - তৃতীয় জোটের যুদ্ধ: নেপোলিয়ন উলমে অস্ট্রীয় সেনাবাহিনীকে ঘিরে ফেলেন।

১৮১৩ - ষষ্ঠ জোট চার দিনব্যাপী লাইপজিগের যুদ্ধে নেপোলিয়নকে আক্রমণ করে।

১৮১৫ - ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।

১৮১৭ - ইতালীয় অভিযাত্রী ও প্রত্নতাত্ত্বিক জোভান্নি বেলজোনি রাজাদের উপত্যকায় প্রথম সেতির সমাধি আবিষ্কার করেন।

১৮১৭ - সিমোন বলিভার ভেনেজুয়েলায় বর্ণপ্রথাকে চ্যালেঞ্জ করার জন্য ম্যানুয়েল পিয়ারকে মৃত্যুদণ্ড দেন।

১৮২৯ - আমেরিকার প্রথম আধুনিক ট্রিমন্ট হোটেল উদ্বোধন করা হয়।

১৮৩৪ - আগুনে লন্ডন পার্লামেন্টের অনেক মূল্যবান দলিল পুড়ে যায়।

১৮৩৬ - গ্রেট ট্রেক: আফ্রিকানার ভোর্ট্রেকাররা মাতাবেলে আক্রমণ প্রতিহত করে, তবে তাদের গবাদি পশু হারায়।

১৮৪১ - কানাডা প্রদেশে কুইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৪৩ - উইলিয়াম রোয়ান হ্যামিল্টন কোয়াটারনিয়ন আবিষ্কার করেন, যা জটিল সংখ্যার ত্রিমাত্রিক ব্যবস্থা।

১৮৪৬ - উইলিয়াম টি. জি. মর্টন একটি অস্ত্রোপচারের সময় ইথার অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেন।

১৮৫৯ - বিলোপবাদী জন ব্রাউন ও তার সমর্থকরা হার্পার্স ফেরিতে অভিযান শুরু করেন।

১৮৬৭ - আলাস্কা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৮৬৯ - বিখ্যাত আমেরিকান প্রতারণা কার্ডিফ জায়ান্ট আবিষ্কৃত হয়।

১৮৬৯ - গার্টন কলেজ, কেমব্রিজ প্রতিষ্ঠিত হয়, যা ইংল্যান্ডের নারীদের জন্য প্রথম আবাসিক কলেজ।

১৮৭৫ - ইউটার প্রোভোতে ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৮২ - নিকেল প্লেট রেলপথ ব্যবসার জন্য খুলে দেওয়া হয়।

১৮৯১ - ভালপারাইসোতে মার্কিন নাবিকদের ওপর হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও চিলির মধ্যে কূটনৈতিক সংকট দেখা দেয়, যা প্রায় যুদ্ধের দিকে নিয়ে যায়।

১৯০৫ - বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে অরন্ধনসহ প্রতিবাদ হয়।

১৯০৫ - স্বদেশি আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের (ভগিনী নিবেদিতা প্রদত্ত নাম- মিলন মন্দির) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।

১৯০৯ - উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট ও পোরফিরিও দিয়াস মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর রাষ্ট্রপতিদের মধ্যে প্রথম শীর্ষ বৈঠক করেন। তারা অল্পের জন্য হত্যাচেষ্টা থেকে রক্ষা পান।

১৯১৫ - রাজকীয় ব্রিটেন বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১৬ - যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসিটিতে প্রথম জন্মনিয়ন্ত্রক ক্লিনিক উদ্বোধন।

১৯১৯ - অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টির সভায় প্রথম জনসমক্ষে ভাষণ দেন।

১৯২৩ - ওয়াল্ট ডিজনি ও তার ভাই রয় মিলে দি ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রতিষ্ঠা করেন।

১৯৩৪ - চীনে চিয়াং কাই শেকের বিরুদ্ধে এক লক্ষ সেনাসহ মাও সেতুংয়ের ৯ হাজার মাইল লং মার্চ।

১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: নং ৬০৩ স্কোয়াড্রন আরএফ ব্রিটেনে লুফটওয়াফের প্রথম বিমান হামলা প্রতিহত করে।

১৯৪০ - পোল্যান্ডে ওয়ারশ ঘেটো প্রতিষ্ঠিত হয়।

১৯৪৩ - বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।

১৯৪৩ - ইতালিতে রোমান ঘেটোতে অভিযান পরিচালিত হয়।

১৯৪৫ - কানাডার কুইবেকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।

১৯৪৬ - নুরেমবার্গ বিচার: আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত দশজন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৪৭ - ফিলিপাইন যুক্তরাজ্যের কাছ থেকে টার্টল দ্বীপপুঞ্জ ও মাংসি দ্বীপপুঞ্জের প্রশাসন গ্রহণ করে।

১৯৪৯ - চীন ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ - গ্রিক কমিউনিস্ট পার্টি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে, এর ফলে গ্রিক গৃহযুদ্ধ শেষ হয়।

১৯৫১ - পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান রাওয়ালপিন্ডিতে নিহত হন।

১৯৫৩ - কিউবার বিপ্লবী ফিদেল কাস্ত্রো তার ইতিহাস আমাকে মুক্তি দেবে ভাষণ দেন এবং ফুলহেনসিও বাতিস্তা সরকার কর্তৃক মনকাডা ব্যারাকে হামলার নেতৃত্ব দেওয়ার জন্য ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

১৯৬২ - কিউবান ক্ষেপণাস্ত্র সংকট শুরু হয়: মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডিকে ১৪ অক্টোবর ইউ-২ বিমানের তোলা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ছবি সম্পর্কে জানানো হয়।

১৯৬৪ - চীনে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরণ হয়।

১৯৬৪ - লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির নেতা হন, অন্যদিকে আলেক্সেই কোসিগিন সরকার প্রধান হন।

১৯৬৮ - টমি স্মিথ ও জন কার্লোস অলিম্পিকে ব্ল্যাক পাওয়ার স্যালুটে অংশ নেওয়ায় মার্কিন অলিম্পিক দল থেকে বহিষ্কৃত হন।

১৯৬৮ - জ্যামাইকার কিংস্টন রডনি দাঙ্গায় কেঁপে ওঠে, যা ওয়াল্টার রডনিকে দেশ থেকে নিষিদ্ধ করার কারণে ঘটে।

১৯৬৮ - ইয়াসুনারি কাওয়াবাতা সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম জাপানি ব্যক্তি হন।

১৯৭০ - কানাডার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডো অক্টোবর সংকটের সময় যুদ্ধ ব্যবস্থা আইন জারি করেন।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জর্ডান।

১৯৭৩ - হেনরি কিসিঞ্জার ও লে ডুক থো নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

১৯৭৫ - ইন্দোনেশীয় সৈন্যরা পর্তুগিজ তিমুরে অস্ট্রেলীয় সাংবাদিকদের একটি দল বালিবো ফাইভকে হত্যা করে।

১৯৭৫ - বাংলাদেশের তিন বছর বয়সী রহিমা বানু প্রাকৃতিকভাবে সংক্রমিত গুটিবসন্তের শেষ পরিচিত রোগী।

১৯৭৫ - অস্ট্রেলীয় জোট সরকারের বার্ষিক বাজেটের তহবিল স্থগিত করার পক্ষে ভোট দিলে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়।

১৯৭৮ - কার্ডিনাল ক্যারল ভয়তিলা পোপ দ্বিতীয় জন পল হিসেবে পোপ নির্বাচিত হন, তিনি ১৫২৩ সালের পর প্রথম অ-ইতালীয় পোপ হন।

১৯৮৪ - ডেসমন্ড টুটু নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

১৯৯১ - জর্জ হেনার্ড টেক্সাসের কিলিনে নির্বিচারে গুলি চালিয়ে ২৩ জনকে হত্যা ও ২০ জনকে আহত করেন।

১৯৯৫ - ওয়াশিংটন, ডি.সি.তে মিলিয়ন ম্যান মার্চ অনুষ্ঠিত হয়। প্রায় ৮,৩৭,০০০ মানুষ অংশ নেয়।

১৯৯৫ - স্কটল্যান্ডে স্কাই সেতু উদ্বোধন করা হয়।

১৯৯৬ - গুয়াতেমালা সিটিতে একটি ফুটবল ম্যাচে পদদলিত হয়ে ৮৪ জন নিহত ও ১৮০ জন আহত হন।

১৯৯৭ - এক কোটি ৩৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে সুইস তদন্তকারী কর্তৃক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার পরিবার বর্গের ব্যাংক একাউন্ট জব্দ করে।

১৯৯৮ - লন্ডনে চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশে গ্রেপ্তার হন।

১৯৯৯ - ৭.১ মাত্রার হেক্টর মাইন ভূমিকম্প দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আঘাত হানে।

২০০২ - প্রাচীন আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের স্মরণে মিশরে বিবলিওথেকা আলেকজান্দ্রিনা উদ্বোধন করা হয়।

২০১৩ - লাও এয়ারলাইন্স ফ্লাইট ৩০১ লাওসের পাকসে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, এতে ৪৯ জন নিহত হন।

২০১৭ - ওফেলিয়া ঝড় যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে আঘাত হানে, ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাট ঘটায়।

২০২০ - প্রথমবারের মতো কোন বেসরকারি সংস্থা হিসেবে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দেয়।

জন্ম

১৪৩০ - দ্বিতীয় জেমস (স্কটল্যান্ড)।

১৭৫৮ - নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধান লেখক, পাঠ্যপুস্তক লেখক ও বানান সংস্কারক।

১৮৪০ - কাউন্ট কুরোদা কিয়োতাকা, জাপানি রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৮৫৪ - অস্কার ওয়াইল্ড, আয়ারল্যান্ডীয় নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি।

১৮৬১ - খেতড়ির রাজা অজিত সিং, স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ অনুগামী ভক্ত ও পৃষ্ঠপোষক।

১৮৬৩ - স্যার অস্টেন চেম্বারলেইন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৭৬ - জিমি সিনক্লেয়ার, প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৮৮৮ - ইউজিন ওনিল, মার্কিন নাট্যকার।

১৯০৮ - এনভার হোক্সা, আলবেনিয়া এন কমিউনিস্ট রাজনীতিবিদ।

১৯১৮ - লুই আলত্যুসের, ফরাসি মার্ক্সবাদী দার্শনিক।

১৯২১ - সীতা রাম গোয়েল, ভারতীয় ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক।

১৯২৫ - অ্যাঞ্জেলা ল্যান্সবারি, ব্রিটিশ-আইরিশ-মার্কিন অভিনেত্রী।

১৯২৭ - গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার।

১৯২৯ - ফের্নান্ডা মন্টেনেগ্রো, ব্রাজিলীয় অভিনেত্রী।

১৯৪৬ - নবীন পট্টনায়ক, ভারতীয় রাজনীতিবিদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওড়িশা।

১৯৪৮ - হেমা মালিনী, ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।

১৯৫৬ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কবি, গীতিকার।

১৯৫৮ - টিম রবিন্স, মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক ও সংগীতজ্ঞ।

১৯৬২ - ফ্লেয়া, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান খাদ প্লেয়ার, গীতিকার ও অভিনেতা।

১৯৭০ - মেহমেট সচহল, জার্মান ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৫ - রাজীব খান্ডেলওয়াল, ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৭৫ - জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

১৯৮৩ - রাহুল ব্যানার্জী, বাঙালি ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

১৯৮৬ - ডারক বেররিগটের, ডাচ ফুটবলার।

১৯৯০ - আমিনা সাট, জাপানি গায়ক।

১৯৯৭ - নাওমি ওসাকা, হাইতিয়ান-জাপানি টেনিস খেলোয়াড়।

মৃত্যু

৯৭৬ - দ্বিতীয় আল-হাকাম, উমাইয়া খলিফা।

১৩৫৫ - সিসিলির রাজা লুইস।

১৫৫৩ - লুকাস ক্রানাচ এল্ডার, জার্মান চিত্রকর ও খোদকার।

১৭৯১ - গ্রেগরি পটেমকিন, রাশিয়ান সাধারণ ও রাজনীতিবিদ।

১৭৯৩ - মারি অঁতোয়ানেত, ফরাসি বিপ্লবে নিহত ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই-এর স্ত্রী।

১৮৯৬ - মনমোহন ঘোষ,কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যারিস্টার।

১৯৫১ - লিয়াকত আলী খান, পাকিস্তানি আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী।

১৯৫৬ - জুলে রিমে, ফরাসি ব্যবসায়ী।

১৯৫৯ - জর্জ মার্শাল, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনানায়ক, সেনা প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রী এবং তৃতীয় প্রতিরক্ষা মন্ত্রী।

১৯৭৮ - ড্যান ডেইলি, মার্কিন নৃত্যশিল্পী ও অভিনেতা।

১৯৮১ - রাধিকা মোহন মৈত্র, বিংশ শতাব্দীর সেরা সরোদবাদক।

১৯৮৭ - বিশিষ্ট সমাজসেবিকা ও কমিউনিস্ট নেত্রী মনোরমা বসু মাসিমা।

১৯৮৯ - কর্নেল ওয়াইল্ড, আমেরিকান অভিনেতা।

১৯৯১ - ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়।

১৯৯২ - বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিক বাণী রায়।

১৯৯২ - শার্লি বুথ, মার্কিন অভিনেত্রী।

১৯৯৪ - সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র।

২০০৩ - আভনি আরবাস, তুর্কি চিত্রশিল্পী।

২০০৫ - উরসুলা হওেলস, ইংরেজ অভিনেত্রী।

২০০৭ - ডেবরা কার, স্কটিশ অভিনেত্রী।

২০১০ - বারবারা বিলিংসলির, আমেরিকান অভিনেত্রী।

২০২০ - প্রদীপ ঘোষ, বিশিষ্ট বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী।

২০২২ - দিলীপ মহলানবিশ, ওআরএস-স্রষ্টা ভারতীয় বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ।

২০২৪ - আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ১৬ অক্টোবর  ইতিহাস  এই দিনে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: