বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ১৯ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন

2026-10-16T10:00:33+00:00
2026-10-16T10:00:33+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:০০ এএম 
ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ১৯ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যম আল-এখবারিয়ায় সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

তিনি বলেন, অক্টোবরের শুরু থেকে সৌদি আরবের ওপর হুতিদের হামলা বেড়েছে। এ সময়ে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

আল-মালিকির ভাষ্য অনুযায়ী, ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে কিং খালিদ বিমানবন্দরে হামলায় ১৭ জন নিহত এবং ৩৩৩ জন আহত হয়েছেন।


এ ছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। একই অঞ্চলের জিজান প্রদেশে কিং আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

সৌদি সূত্রের বরাতে জোট জানায়, ৫ অক্টোবর থেকে রিয়াদের প্রধান বিমানবন্দরসহ দেশটির পাঁচটি বিমানবন্দর হুতিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় প্রাণহানি ও হতাহতের পাশাপাশি সম্পদের ক্ষয়ক্ষতি এবং বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিমানবন্দর  হামলা  নিহত  আহত  সৌদি জোট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: