হাসপাতালে ঠাঁই নেই, বিদেশে চিকিৎসার পথও বন্ধ গাজাবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গাজার গুরুতর অসুস্থ ও আহত রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে সংকট বাড়ছে। টানা দ্বিতীয় সপ্তাহের মতো

2026-10-16T11:04:46+00:00
2026-10-16T11:35:55+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হাসপাতালে ঠাঁই নেই, বিদেশে চিকিৎসার পথও বন্ধ গাজাবাসীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০৪ এএম  আপডেট: ১৬.১০.২০২৬ ১১:৩৫ এএম
ছবি : সংগৃহীত
গাজার গুরুতর অসুস্থ ও আহত রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে সংকট বাড়ছে। টানা দ্বিতীয় সপ্তাহের মতো রাফাহ ক্রসিং বন্ধ রাখায় জরুরি চিকিৎসাপ্রয়োজন এমন রোগীদের বাইরে যেতে দিচ্ছে না ইসরায়েল—এমন অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, অসুস্থ ও আহত ব্যক্তিদের চিকিৎসার অধিকার থেকে ‘ইচ্ছাকৃতভাবে বঞ্চিত’ করে ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ক্রসিং বন্ধ থাকায় গুরুতর রোগীদের দীর্ঘ অপেক্ষার তালিকা দ্রুত বড় হচ্ছে। প্রতিদিনই এই তালিকায় রোগীর সংখ্যা বাড়ছে, যা গাজার জরাজীর্ণ ও অবরুদ্ধ হাসপাতালগুলোর সামর্থ্যের অনেক বাইরে। এসব হাসপাতালে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া তো দূরের কথা, ন্যূনতম সেবাও নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি ইসরায়েলের ওপর ‘জরুরি ও কার্যকর চাপ’ প্রয়োগের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রাফাহসহ অন্য সব সীমান্তপথ খুলে দিয়ে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   হাসপাতাল  বিদেশে চিকিৎসা  পথ বন্ধ  গাজাবাসী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: