সৌদি আরবে হুতিদের হামলা বাড়লেও ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ আয়োজনের প্রস্তুতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় আয়োজক কমিটি।
বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিবৃতিতে কমিটি জানায়, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে সমন্বয় করে টুর্নামেন্ট আয়োজনের কাজ চলছে। প্রস্তুতিতে কোনো পরিবর্তন হয়নি।
আগামী ৭ জানুয়ারি রিয়াদ, জেদ্দা ও আল খোবারে শুরু হওয়ার কথা এশিয়ার জাতীয় দলগুলোর এই ফুটবল প্রতিযোগিতা। তবে সৌদি আরবে সাম্প্রতিক হামলার কারণে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে ঘরোয়া ফুটবল ম্যাচসহ বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন স্থগিত করা হয়েছে।
বুধবার এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বলেন, টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারে। প্রয়োজন হলে প্রতিযোগিতা এক বছর পিছিয়ে ২০২৮ সালে নেওয়া হতে পারে। তবে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী চলছে বলে জানান তিনি।
সময়ের আলো/জেডি