পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ শিকারের ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে লেবুখালী ও বাহেরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. জসিম হাওলাদার (৪৩) ও মো. হান্নান খান (৩০)। জসিম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা। হান্নান খান একই উপজেলার নলুয়া এলাকার বাসিন্দা।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে গ্রেফতার দুজনের বিরুদ্ধে বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সময়ের আলো/জোই