বরিশালের গৌরনদীতে ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
নিহত অপু মাঝি গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোমান জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং চালক অপু মাঝি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জোই