থানচির তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে দুর্গম তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা

2026-10-16T13:39:18+00:00
2026-10-16T13:40:55+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
থানচির তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:৩৯ পিএম  আপডেট: ১৬.১০.২০২৬ ১:৪০ পিএম
থানচি। ছবি : সময়ের আলো
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে দুর্গম তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সড়কটি সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সড়কটি পুনরায় সংস্কার করে চলাচলের উপযোগী না করা পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল বলেন, তিন্দু বাজারের সংযোগ সড়কটি এখনো পুরোপুরি মেরামত করা হয়নি। সংস্কারকাজ চলমান রয়েছে। সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, পর্যটকেরা আলীকদম হয়ে থানচির তিন্দু এলাকায় আসায় তাদের যাতায়াতের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে আগাম তথ্য থাকে না। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   বান্দরবান  থানচি  তিন্দু সড়ক  পর্যটকবাহী যান চলাচল  প্রশাসন  নিষেধাজ্ঞা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: