পূজার ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী

জাতীয়

পূজার দীর্ঘ ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়তে থাকে

2026-10-16T14:40:01+00:00
2026-10-16T14:40:01+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
পূজার ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম 
পূজার ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ছবি : সংগৃহীত
পূজার দীর্ঘ ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়তে থাকে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে বাড়ি ফেরার আনন্দের মধ্যেও টিকিট পেতে ভোগান্তি, ট্রেন ছাড়ার সময় নিয়ে অনিশ্চয়তা এবং বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন যাত্রীরা।

দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আনন্দিত অনেক যাত্রী। তাদের ভাষ্য, বাড়ি ফেরার পথে যাতায়াতের কষ্ট থাকলেও প্রিয়জনদের কাছে পৌঁছানোর আনন্দ সবকিছু ছাপিয়ে যায়।

এক যাত্রী বলেন, দীর্ঘ ছয় মাস পর পূজার ছুটিতে বাড়ি যাচ্ছেন তিনি। এ কারণে এবারের বাড়ি ফেরার আনন্দ আরও বেশি।

আরেক যাত্রী জানান, পূজার ছুটিতে প্রথমে বাবার বাড়ি এবং পরে শ্বশুরবাড়িতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। পরিবারের সদস্যরা তাদের জন্য অপেক্ষা করছেন বলেও জানান তিনি।

তবে রেলযাত্রায় ভোগান্তির অভিযোগও রয়েছে। যাত্রীদের কেউ কেউ জানিয়েছেন, টিকিটের সংকটের কারণে দাঁড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। তাদের মধ্যে অসুস্থ ব্যক্তি ও ছোট শিশুদের নিয়ে যাত্রা করা পরিবারও রয়েছে। এমন পরিস্থিতিতে দীর্ঘ পথ দাঁড়িয়ে পাড়ি দেওয়া কষ্টকর হয়ে উঠছে।

ট্রেন ছাড়ার সময় নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে ট্রেন ছাড়ার মাত্র পাঁচ মিনিট আগে বার্তা দিয়ে সময় জানানো হচ্ছে। আগেভাগে সময়সূচি জানানো হলে যাত্রীরা সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারতেন।


রেলযাত্রার পাশাপাশি বাসের ভাড়া নিয়েও অসন্তোষ দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে।

এক যাত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ৫০ টাকা বেশি নেওয়া হলে তা মেনে নেওয়া যায়। কিন্তু সেই অজুহাতে ৭০০ টাকা ভাড়া নেওয়ার কথা নয়।

তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন বাস কাউন্টারের টিকিট বিক্রেতারা। তাদের দাবি, নির্ধারিত ভাড়ার বাইরে টাকা নেওয়া হয়নি; বরং কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও কম নেওয়া হয়েছে।

সব ভোগান্তি পেরিয়ে পূজার ছুটি শেষে সুস্থভাবে আবার কর্মস্থলে ফিরতে পারবেন—এমন প্রত্যাশা নিয়েই রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পূজার ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: