কুমিল্লার ২ পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার

2026-10-16T14:45:54+00:00
2026-10-16T14:46:14+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুমিল্লার ২ পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম  আপডেট: ১৬.১০.২০২৬ ২:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১টা ৩৫ মিনিটে সীমান্তের ২০৫৯ নম্বর পিলারের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক হয়।


বৈঠকে দুই পুলিশ সদস্যকে হস্তান্তরের পর দুপুর ১টা ৪২ মিনিটে তাদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয় বিজিবি।

বিস্তারিত আসছে… 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কুমিল্লা  পুলিশ সদস্য  ফেরত  বিএসএফ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: