পতাকা মিছিল শুরুর আগেই আটক অভিজিৎ দীপকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের দিল্লিতে জাতীয় পতাকা মিছিল শুরুর কয়েক মিনিট আগে নিজ বাড়ি থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ

2026-10-16T17:43:44+00:00
2026-10-16T19:55:07+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পতাকা মিছিল শুরুর আগেই আটক অভিজিৎ দীপকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ১৬.১০.২০২৬ ৭:৫৫ পিএম
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি : এনডিটিভি
ভারতের দিল্লিতে জাতীয় পতাকা মিছিল শুরুর কয়েক মিনিট আগে নিজ বাড়ি থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 

শুক্রবার (১৬ অক্টোবর) ‘লেহরা দো তিরঙ্গা’ শীর্ষক ওই মিছিলে অংশ নিতে যাওয়ার কথা ছিল তার।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর তাকে আটক করা হয়েছিল।

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওই প্রতিবাদের আয়োজন করা হয়েছিল।

এবারের জাতীয় পতাকা মিছিলের অন্যতম কারণ সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তার। গত ১৩ অক্টোবর ঐতিহাসিক প্রতিবাদস্থল হিসেবে পরিচিত জন্তর মন্তরে জাতীয় পতাকা হাতে প্রবেশের পর তাদের গ্রেফতার করা হয়। এর এক দিন আগে স্থানটিকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।


এ ঘটনার প্রতিবাদেই ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।

মিছিলের আগে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকের বাড়িতে গিয়ে তাঁকে কর্মসূচি আয়োজন না করার বিষয়ে একটি নোটিশ দেয়। এরপরই তাকে আটক করা হয়।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   অভিজিৎ দীপকে  আটক  পতাকা  মিছিল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: