প্রথমবার বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড, নতুন শ্রমবাজারের সম্ভাবনা

সময়ের আলো ডেস্ক

বিবিধ

কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে প্রাতিষ্ঠানিকভাবে বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে থাইল্যান্ড। দেশটির

2026-10-16T17:53:02+00:00
2026-10-16T17:53:02+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বিবিধ
প্রথমবার বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড, নতুন শ্রমবাজারের সম্ভাবনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম 
বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে থাইল্যান্ড। সংগৃহীত ছবি
কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে প্রাতিষ্ঠানিকভাবে বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে থাইল্যান্ড। দেশটির ইতিহাসে এই প্রথম দক্ষিণ এশিয়ার এই তিন দেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের শ্রমনীতি-সংক্রান্ত হালনাগাদ তথ্যে নতুন শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কেন কর্মী নিচ্ছে থাইল্যান্ড

থাইল্যান্ডের অর্থনীতির গুরুত্বপূর্ণ দুটি খাত কৃষি ও নির্মাণশিল্পে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকট চলছে। এর ফলে দেশটির উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে। এই ঘাটতি পূরণ এবং অর্থনীতির গতি ধরে রাখতে প্রচলিত শ্রমবাজারের বাইরে নতুন দেশ থেকে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।


নিয়োগ শুরু হতে পারে ২০২৭ সালের জানুয়ারিতে

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কতজন কর্মী নেওয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো কোটা বা লক্ষ্যমাত্রা চূড়ান্ত করেনি থাইল্যান্ড সরকার। তবে নিয়োগের প্রাথমিক প্রস্তুতি এগিয়ে চলছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে শ্রীলঙ্কা থেকে প্রথম দফার কর্মীরা থাইল্যান্ডে পৌঁছাতে পারেন। এরপর বাংলাদেশ ও নেপাল থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, থাইল্যান্ডের এই নীতিগত পরিবর্তন বাংলাদেশের প্রবাসী কর্মীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশেও বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   বাংলাদেশ  কর্মী  থাইল্যান্ড  শ্রমবাজার 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: