জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আজিজুল ইসলাম (৫৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫

2026-10-16T19:40:57+00:00
2026-10-16T19:40:57+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৪০ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার সাদুল্লাপুরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আজিজুল ইসলাম (৫৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ এক নারীকে আটক করেছে। তবে মামলা প্রক্রিয়াধীন থাকায় এখনো কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি।

নিহত আজিজুল ইসলাম উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আজিজুল ইসলামের সঙ্গে তাঁর বড় ভাই ডিপটি মিয়ার বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে ডিপটি মিয়া গোয়ালঘর নির্মাণের কাজ শুরু করেন। আজিজুল ইসলাম তাতে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ডিপটি মিয়া ও তাঁর ছেলেরা লাঠি দিয়ে আজিজুলকে পেটাতে থাকেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।


শুক্রবার বিকেলে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   জমি নিয়ে বিরোধ  ভাইয়ের হাতে ভাই খুন  সাদুল্লাপুর  গাইবান্ধা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: