নাটোরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) শুভ মহাষষ্ঠীর মধ্য দিয়ে জেলার বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।
ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে মন্দির ও পূজামণ্ডপগুলো। দেবী দুর্গার আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
এ বছর নাটোর জেলায় ৪০৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদ্যাপনের প্রত্যাশা করছেন ভক্ত ও পূজা উদ্যাপন কমিটির নেতারা। শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠিত হোক—এমন প্রত্যাশা সবার।
সময়ের আলো/এনএন