বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার

রাজশাহী সংবাদদাতা

সারাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া আরও তিন লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ

2026-10-16T22:21:16+00:00
2026-10-16T22:21:16+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:২১ পিএম 
চুরি হওয়া আরও তিন লাখ টাকা উদ্ধার। সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া আরও তিন লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার হওয়া পাঁচ জনের মধ্যে মোজাম্মেল হক (৩২) নামের এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসা থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে।   

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৫টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়ায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়। 

ডিবি পুলিশের দাবি, মোজাম্মেল হকের শয়নকক্ষে ড্রেসিং টেবিলের ড্রয়ারে খাকি কাগজের প্যাকেটে ছয় বান্ডিলে টাকা রাখা ছিল। প্রতিটি বান্ডিলে ৫০০ টাকার ১০০টি নোট ছিল। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী টাকাগুলো জব্দ করা হয়।

রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মামুন অর রশিদের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে এসআই মো. মেহেদী হাসানসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়। 


এর আগে, একই দিন ভোর ৪টা ১৫ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ ৮ হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, একটি লাগেজ, চারটি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া রুবেল আহমেদ (৩৮) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় ১৫ অক্টোবর পুঠিয়া থানায় মামলা হয়েছে। মামলাটিতে দণ্ডবিধির ৪৬১ ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার এবং চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।   


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   বাংলাদেশ  ক্রিকেট বোর্ড  চুরি  টাকা  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: