দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে এক মাসের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) মধ্যরাতে বোয়ালদাড় ইউনিয়নের ষষ্ঠীপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি থানার বোয়ালদাড় ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন।
বিষয়টি থানা হোয়াটসঅ্যাপ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বাদশা আলম।
তিনি জানান, শুক্রবার (১৬ অক্টোবর) মধ্যরাতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অভিযানে নামে হাকিমপুর থানা পুলিশ। এ সময় নবাবগঞ্জ থানার একটি মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি ইব্রাহিম হোসেনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়। মামলাটি নবাবগঞ্জ থানার ২৮/১৯ নম্বর মামলা। আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন