শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

শনিবার সাপ্তাহিক ছুটির দিন সত্ত্বেও সরকারি দফতরের পাশাপাশি ব্যাংক ও শেয়ারবাজারও খোলা থাকবে। শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে এ

2026-10-16T23:05:33+00:00
2026-10-16T23:05:33+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
অর্থনীতি
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০৫ পিএম 
শনিবার সরকারি দফতরের পাশাপাশি ব্যাংক ও শেয়ারবাজারও খোলা থাকবে। ছবি : সংগৃহীত
শনিবার সাপ্তাহিক ছুটির দিন সত্ত্বেও সরকারি দফতরের পাশাপাশি ব্যাংক ও শেয়ারবাজারও খোলা থাকবে। শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ ব্যাংকে স্বাভাবিক লেনদেনের পাশাপাশি শেয়ারবাজারেও লেনদেন চলবে।

পূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক গত রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।


এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। তবে ২২ অক্টোবরের ছুটির সমন্বয়ে আজ শনিবার সরকারি দফতর, ব্যাংক ও শেয়ারবাজার খোলা রাখা হচ্ছে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   শনিবার  ব্যাংক  শেয়ারবাজার  খোলা 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: