ক্যারিয়ারের পাঁচ দশক নিয়ে তপন চৌধুরীর অনুষ্ঠান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের অন্যতম গুণীশিল্পী তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর পূর্তি হয়েছে কিছু দিন আগেই। তবে এবার আয়োজন করা হচ্ছে তার সংগীতজীবনের

2026-10-17T03:02:39+00:00
2026-10-17T03:02:39+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ক্যারিয়ারের পাঁচ দশক নিয়ে তপন চৌধুরীর অনুষ্ঠান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:০২ এএম 
ছবি : সংগৃহীত
দেশের অন্যতম গুণীশিল্পী তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর পূর্তি হয়েছে কিছু দিন আগেই। তবে এবার আয়োজন করা হচ্ছে তার সংগীতজীবনের ৫০ বছর পূর্তির অনুষ্ঠান। বর্তমানে কানাডায় স্থায়ী এই শিল্পীর পাঁচ দশক পূর্তির প্রথম আয়োজনটা হচ্ছে সেখানেই। 

আগামী ১২ ডিসেম্বর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে ‘তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছরের পথচলা উৎসব’। আয়োজন করছে রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাব। জানা গেছে,পরবর্তীতে  বাংলাদেশেও ৫০ বছর পূর্তির একটি অনুষ্ঠান করার পরিকল্পনা আছে তার।

অনুষ্ঠানটি নিয়ে তপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার সংগীতজীবনের দীর্ঘদিনের পথচলায় অনেক কিছু পেয়েছি। গুণীজনদের স্নেহ, ভালোবাসা, কোটি কোটি ভক্ত-শ্রোতার অপরিসীম ভালোবাসা আর সবার দোয়া— অনেক অর্জন, অনেক প্রাপ্তি। এর আগে  ঢাকায় যখন ৪০ বছরের অনুষ্ঠান করি তখন অনেকেই এসেছিলেন। বিশেষত শ্রদ্ধেয় রুনা লায়লা আপা আমার অনুষ্ঠানে দীর্ঘ সময় ছিলেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাবের প্রতি। কারণ এই দুটি প্রতিষ্ঠানের প্রবল আগ্রহেই টরন্টোতে আমার সংগীতজীবনের ৫০ বছরের এ আয়োজন সম্ভব হচ্ছে। আরও যারা নেপথ্যে থেকে অনুপ্রেরণা দিচ্ছেন, তাদের প্রতিও অনেক ভালোবাসা। সবার দোয়া আর ভালোবাসা চাই।’ 


অনুষ্ঠানের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, অনুষ্ঠানে তিনি ১৫টি বা তার বেশি গান পরিবেশন করবেন। গানের তালিকায় থাকবে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘দিন কি রাতে’, ‘কান্দো কেনে কেমন’, ‘কত কাঁদলাম’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আমি সবকিছু ছাড়তে পারি’ ইত্যাদি।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   ক্যারিয়ার  তপন চৌধুরী  অনুষ্ঠান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: