৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

শেষ ওভারে জয়ের জন্য লড়াই করেও পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সাদিয়া ইসলাম ও সাদিয়া আক্তারের ব্যাটে জয়ের আশা

2026-10-17T04:00:29+00:00
2026-10-17T04:00:29+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:০০ এএম 
ছবি : সংগৃহীত
শেষ ওভারে জয়ের জন্য লড়াই করেও পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সাদিয়া ইসলাম ও সাদিয়া আক্তারের ব্যাটে জয়ের আশা জেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগ্রেসদের। তাতে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। 

ফাইনালে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান তোলে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৫৪ রানে। ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহের ও আচেনা জান্নাত কেউই রানের খাতা খুলতে পারেননি। মাইমুনা ২ বল এবং আচেনা ৭ বল মোকাবিলা করে শূন্য রানে ফেরেন। শিরিনা খাতুনও বেশিক্ষণ টিকতে পারেননি, ৭ বলে করেন ৬ রান।

দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। নিশিতা আক্তার নিশিকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামলে জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি। পরে সাদিয়া আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন সাদিয়া ইসলাম। ৩৫ বলের ইনিংসটি সাজানো ছিল তিনটি চার ও একটি ছয়ে। শেষ ওভারে আউট হওয়ার আগে সাদিয়া আক্তার ২২ বলে করেন ৩৫ রান। নিশির ব্যাট থেকে আসে ৩৫ রান। এ ছাড়া ফারজানা ১১, বিবি আয়েশা ৩ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান করেন।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   শিরোপা  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: