মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে কলা বোঝাই পিকআপের ধাক্কা, চালক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানের পেছনে কলা বোঝাই পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।

2026-10-17T11:18:47+00:00
2026-10-17T11:18:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে কলা বোঝাই পিকআপের ধাক্কা, চালক নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:১৮ এএম 
কাভার্ডভ্যানের পেছনে কলা বোঝাই পিকআপের ধাক্কা, চালক নিহত। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানের পেছনে কলা বোঝাই পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপ চালক রিয়াজ পিকআপ নিয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে পৌঁছালে সামনে থাকা একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান হঠাৎ হার্ডব্রেক করে। এ সময় পেছনে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপচালক রিয়াজ গুরুতর আহত হন। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মো. আসাদুজ্জামান জানান, ভোরে সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পিকআপ দুর্ঘটনার শিকার হয়। এতে চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মিরসরাই  কাভার্ডভ্যান  কলা বোঝাই  পিকআপের ধাক্কা  চালক নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: