চট্টগ্রামের বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার কালুরঘাট পানামা ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
নুর মোহাম্মদ কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাইজ্জাকাটা এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার কধুরখীল এলাকার ২ নম্বর ওয়ার্ডে কালুরঘাট পানামা ব্রিজে অভিযান চালায়। এ সময় নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/জোই