যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ বা অনুমোদিত অবস্থানের সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন বিদেশিরা। এ বিষয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (১৭ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে দূতাবাস উল্লেখ করে, কনস্যুলার কর্মকর্তারা আপনার অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘন করে থাকলে সেটিও তাদের নজরে আসবে। এক্ষেত্রে কোনো ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয়।
এর আগে, ১০ অক্টোবর দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশ- এসব অপরাধের ফলে ভিসা বাতিল হতে পারে এবং যে কেউ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।
সময়ের আলো/মহু