প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম আপডেট: ১০.১০.২০২৬ ২:০৫ পিএম

ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করলে বাতিল হতে পারে ভিসা, এমনকি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্যও বিবেচিত হতে পারেন বিদেশি ভ্রমণকারীরা।
শনিবার (১০ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি এবং অনুপ্রবেশের ফলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং আপনি স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন। যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যাশা করে যুক্তরাষ্ট্রে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবেন।
সময়ের আলো/মহু