বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার

2026-10-17T13:20:06+00:00
2026-10-17T13:20:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:২০ পিএম 
শৈক্যচিং মার্মা। ছবি : সংগৃহীত
বান্দরবানে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে ৪৩ বছর বয়সী এক মারমা নারী বান্দরবান সদর থানায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে রাতেই সদর উপজেলার মধ্যম পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শৈক্যচিং মার্মা ওই এলাকার বাসিন্দা মংশৈপ্রু মার্মার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি বসবাস করছেন। অভিযুক্ত শৈক্যচিং মার্মা তার দূরসম্পর্কের দুলাভাই। বিয়ের আশ্বাস দিয়ে গত পাঁচ মাসে বান্দরবান শিশু পার্কের পাশের সাইনী রিসোর্টে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়।


এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন শুক্রবার ওই নারী ও অভিযুক্ত ব্যক্তি রিসোর্টে দুপুরের খাবার খান। পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের বিষয়ে কথা বলার সময় অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করবেন না বলে জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার মধ্যম পাড়ায় অভিযুক্তের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিয়ের আশ্বাস  ধর্ষণ  এনসিপি নেতা  কারাগার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: