দুর্গাপূজায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দুর্গাপূজার উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর

2026-10-17T14:23:02+00:00
2026-10-17T14:24:14+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
দুর্গাপূজায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের আহ্বান রিজভীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:২৩ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ২:২৪ পিএম
রুহুল কবির রিজভী। ছবি : এআই কোলাজ
দুর্গাপূজার উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  শনিবার (১৭ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজা পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। প্রতিটি উৎসব পরস্পর ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।’


রুহুল কবির রিজভী বলেন, ‘এবার প্রতিটি মন্দিরে ৮ হাজার টাকা অনুদান এবং পুরোহিত ও সেবায়েতদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে পুরোহিতের জন্যও ভাতার ব্যাবস্থা করা হয়েছে।’ 

দেশের প্রতিটি স্থানে বিএনপি নেতাকর্মীরা পূজার মণ্ডপে পাহারার কাজে নিয়োজিত আছেন জানিয়ে তিনি বলেন, ‘নির্বিঘ্ন উৎসব পালনে সার্বিকভাবে সব মণ্ডপের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে বিএনপি ও সরকার।’

সময়ের আলো/মহু
  বিষয়:   দুর্গাপূজা  রুহুল কবির রিজভী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: