টেকনাফে ৪০ হাজার ইয়াবা জব্দ দুই মাদক কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া

2026-10-17T15:13:17+00:00
2026-10-17T15:13:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে ৪০ হাজার ইয়াবা জব্দ দুই মাদক কারবারি আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:১৩ পিএম 
টেকনাফে ৪০ হাজার ইয়াবা জব্দ দুই মাদক কারবারি আটক। ছবি : সময়ের আলো
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটকরা হলেন, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বৃটিশপাড়া এলাকার ফেরদৌস, (১৮), হ্নীলা ক্যাম্প-২৭, ব্লক এ/১০ কাউছার (১৮)।

সাব্বির আলম সুজন বলেন, টেকনাফের কেরুনতলী সংলগ্ন এলাকায় বেলা ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের অভিযান চালায়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও পাচার কাজে ব্যবহৃত ৩টি ইজিবাইকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় ১ জন ইজিবাইক চালক কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। 


তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  ইয়াবা জব্দ  মাদক কারবারি  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: