গাইবান্ধায় ব্রিজের নিচে মিলল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সকালে বনগ্রাম ও

2026-10-17T15:58:29+00:00
2026-10-17T16:07:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় ব্রিজের নিচে মিলল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ পিএম  আপডেট: ১৭.১০.২০২৬ ৪:০৭ পিএম
দুর্গাপুর সড়কের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ছবি : সংগৃহীত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) সকালে বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে ব্রিজের নিচে পানিতে লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


ওসি আরও জানান, প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।

থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুজ্জামানও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   গাইবান্ধা  অজ্ঞাতপরিচয় নারী  মরদেহ  গাইবান্ধা  সাদুল্লাপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: