২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কবে, জানাল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব

2026-10-17T19:35:02+00:00
2026-10-17T19:35:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কবে, জানাল শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ থাকবে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।

শনিবার বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বরের মধ্যে এবং পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে।

বিভাগভেদে ফরম পূরণের ফি

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ২০২৭  এসএসসি  পরীক্ষা  ফরম  শিক্ষা বোর্ড 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: