মসজিদে নির্বাচনি প্রচারণার অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ

ঠাকুরগাঁও সংবাদ দাতা

সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মসজিদসহ ধর্মীয় উপাসনালয় নির্বাচনি প্রচারণায় ব্যবহারের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি

2026-10-17T21:26:06+00:00
2026-10-17T21:26:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
মসজিদে নির্বাচনি প্রচারণার অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
ঠাকুরগাঁও সংবাদ দাতা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:২৬ পিএম 
জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মসজিদসহ ধর্মীয় উপাসনালয় নির্বাচনি প্রচারণায় ব্যবহারের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে তাকে আগামী সোমবার বেলা ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনে কোনো সাক্ষ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) কমিটির কার্যালয় থেকে জারি করা নোটিশে বলা হয়, দেলাওয়ার হোসেন ও তার নেতা-কর্মীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ ভোটারদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করা এবং ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মসজিদসহ ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগ উঠেছে। 

নোটিশে আরও বলা হয়েছে, অভিযোগের সঙ্গে জমা দেওয়া ভিডিও পর্যালোচনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫(খ) বিধান লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে মনে করছে কমিটি।

এ ঘটনায় দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে না কেন, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে তাকে।


নির্ধারিত সময়ে প্রার্থী নিজে অথবা তার উপযুক্ত প্রতিনিধি ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে পারবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটি করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনি এজেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী। নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মসজিদ  নির্বাচনি প্রচারণা  অভিযোগ  জামায়াত প্রার্থী  শোকজ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: