দিনাজপুরের ১২৬৩টি পূজামণ্ডপে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর বিভাগের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি

2026-10-18T14:06:02+00:00
2026-10-18T14:08:37+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরের ১২৬৩টি পূজামণ্ডপে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:০৬ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ২:০৮ পিএম
১২৬৩টি পূজামণ্ডপে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নজরদারি। ছবি : সময়ের আলো
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর বিভাগের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন রেখে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টার দিকে দিনাজপুর রাজবাড়ী পূজামণ্ডপ প্রাঙ্গণে এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি, জি এডি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, চলতি বছর এসআরবি-১৩-এর আওতাধীন রংপুর বিভাগে মোট ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দিনাজপুর জেলায় রয়েছে ১ হাজার ২৬৩টি পূজামণ্ডপ। দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, এসআরবি-১৩-এর রংপুর কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখা হবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পর্যাপ্ত টহল কার্যক্রমের মাধ্যমে নাশকতাসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করা হবে।

পূজামণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, পূজার উপকরণ চুরি বা ডাকাতিসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এসআরবি-১৩। যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রেখেছে।

এ ছাড়া প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো অপচেষ্টা বা নাশকতার তথ্য পাওয়া গেলে তা এসআরবি কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি, জি এডি প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন সম্ভব।

প্রেস বিজ্ঞপ্তিতে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শান্তি,উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন এসআরবি-১৩ দিনাজপুরের কর্মকর্তা, রাজদেবোত্তরের ট্রাস্টি, সাংবাদিকবৃন্দ।

সময়ের আলো/জোই
  বিষয়:   দিনাজপুর  পূজামণ্ডপ  এসআরবি  বিশেষ নিরাপত্তা  নজরদারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: