কলাপাড়ায় ১০ মাসের শিশু হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হান হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় ছাত্র-জনতা। রোববার (১৮ অক্টোবর)

2026-10-18T15:18:22+00:00
2026-10-18T15:18:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কলাপাড়ায় ১০ মাসের শিশু হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম 
১০ মাসের শিশু হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হান হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় ছাত্র-জনতা। রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সভা থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন পরিবেশবিদ ও সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, লেকচারার তারেক সুমন, শিক্ষক আবদুল জলিল, তানজিল জামান জয়, তরুণ সমাজসেবক সোয়েবুর রহমান, নাজমুস সাকিব ও মোজাম্মেল হক মিন্টুসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাত্র ১০ মাস বয়সী নিষ্পাপ শিশুটির সঙ্গে কারও কি শত্রুতা থাকতে পারে, যে তাকে নির্মমভাবে হত্যা করা হলো? এ ধরনের ঘটনা এলাকায় আগে ঘটেনি উল্লেখ করে তারা উদ্বেগ প্রকাশ করেন। ভবিষ্যতে যাতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য রায়হান হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সভায় শিশু রায়হানের আত্মীয়স্বজন, কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নানা শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু রায়হান। সে সময় তার বাবা মো. রাসেল খানও তার পাশে ঘুমিয়ে ছিলেন। আর মা রুমানা বেগম বাড়ির পেছনের আঙিনায় কাজ করছিলেন। প্রায় ৩০ মিনিটের ব্যবধানে শিশুটি নিখোঁজ হয়।

এরপর শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা খালের কচুরিপানার মধ্যে একটি ব্যাগ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রায়হানের মা রুমানা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন। মামলার পর একই এলাকার নুর আজিম খানের ছেলে মো. আল আমিন খানকে (৪৫) আটক করে পুলিশ। আটক আল আমিন সম্পর্কে শিশুটির খালু বলে জানা গেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শিশু রায়হান হত্যার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে আল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদে প্রকৃত তথ্য পাওয়া গেলে আইনগত প্রক্রিয়া চলমান থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  কলাপাড়া  শিশু হত্যা  বিচার দাবি  প্রতিবাদ সভা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: