দুর্গাপূজার নিরাপত্তায় রংপুর রিজিয়নে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

হিলি প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্তবর্তী

2026-10-18T15:35:08+00:00
2026-10-18T15:35:08+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় রংপুর রিজিয়নে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
হিলি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৫ পিএম 
দুর্গাপূজার নিরাপত্তায় রংপুর রিজিয়নে ১৩৫ প্লাটুন বিজিবি। ছবি : সময়ের আলো
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাম্প্রদায়িক উসকানি, অপতৎপরতা ও গুজব প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্তবর্তী হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে হরিজন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন রংপুর পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা জরুরি।

ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির দায়িত্বের অংশ। কেউ যেন সাম্প্রদায়িক উসকানি ছড়াতে কিংবা অপতথ্য ও গুজবের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।


তিনি পূজামণ্ডপে আসা-যাওয়া করা সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি সদস্যদের জানাতে হবে। পাশাপাশি যেকোনো তথ্য যাচাই না করে প্রচার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

এ সময় ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজিবির পক্ষ থেকে তাদের ফল ও মিষ্টি উপহার দেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   দুর্গাপূজা  নিরাপত্তা  রংপুর রিজিয়ন  বিজিবি মোতায়েন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: