সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩৩৩

ফেনী প্রতিনিধি

সারাদেশ

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সরাইল রিজিয়নের অধীন ১৩টি

2026-10-18T15:41:14+00:00
2026-10-18T15:41:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম 
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার পণ্য জব্দ। ছবি : সময়ের আলো
সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সরাইল রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়নের অভিযানে ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক হয়েছেন ৩৩৩ জন।

রোববার (অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।

বিজিবির তথ্য অনুযায়ী, অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫ পিস ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ, ১৬ হাজার ৮৮০ বোতল বিয়ার, ফেনসিডিল ও ইস্কেপ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ছাড়া ২১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।


একই সময়ে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে উত্তোলন করা ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   সরাইল রিজিয়ন  পণ্য জব্দ  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: