নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অনুমতি পেল রিজওয়ান

ক্রীড়া ডেস্ক

খেলা

তদন্তের কারণে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল মোহাম্মদ রিজওয়ানকে। অবশেষে মাঠে ফেরার অনুমতি পেয়েছেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। প্রেসিডেন্টস ট্রফির

2026-10-18T16:38:31+00:00
2026-10-18T17:21:37+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অনুমতি পেল রিজওয়ান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ৫:২১ পিএম
তদন্তের কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল মোহাম্মদ রিজওয়ানকে। ছবি : সংগৃহীত
তদন্তের কারণে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল মোহাম্মদ রিজওয়ানকে। অবশেষে মাঠে ফেরার অনুমতি পেয়েছেন পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে এসএনজিপিএলের অধিনায়ক হিসেবে দেখা যাবে তাঁকে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ রাউন্ডে খেলবেন ৩৪ বছর বয়সী রিজওয়ান। 

তার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই প্রতিযোগিতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে তার।


অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগে রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। 

গত মাসের মাঝামাঝিতে শেষ হওয়া ইংল্যান্ড সফরের পর এই তদন্তকে কেন্দ্র করেই তাঁর প্রেসিডেন্টস ট্রফিতে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে তদন্তের অগ্রগতি কিংবা এর কোনো নিষ্পত্তি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

জিও সুপারের তথ্য অনুযায়ী, ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দল থেকে মাঝপথে বাদ পড়ার পর এসএনজিপিএলে যোগ দিয়েছিলেন রিজওয়ান। অধিনায়ক শান মাসুদ না থাকায় দলটির নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁরই। সে অনুযায়ী দলের অনুশীলন ও সভাতেও অংশ নেন এই ক্রিকেটার।

কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে পরিস্থিতি বদলে যায়। পিসিবি কর্তৃপক্ষ এসএনজিপিএলের সঙ্গে যোগাযোগ করে রিজওয়ানকে খেলানো থেকে বিরত থাকার নির্দেশ দেয়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তাঁর বিরুদ্ধে তদন্ত চলমান। 

ফলে দলের সঙ্গে প্রস্তুতি নেওয়ার পরও মাঠে নামা হয়নি রিজওয়ানের। এবার সেই বাধা কাটিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নিষেধাজ্ঞা  মাঠ  ফেরা  অনুমতি  রিজওয়ান 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: