মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিস্তারিত জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর তাদের মৃত্যুদণ্ড

2026-10-18T17:04:44+00:00
2026-10-18T17:05:46+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিস্তারিত জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ৫:০৫ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। গত ১৪ অক্টোবর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও এ বিষয়ে বাংলাদেশকে আগে থেকে জানানো হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার বিস্তারিত জানতে রোববার (১৮ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে মন্ত্রণালয়।

পাশাপাশি এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে গত বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।


মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন- নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার।

বুধবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশের পরই বাংলাদেশ বিষয়টি জানতে পারে। নিহত দুজনের সৌদি আরবে অবস্থানের ধরন ও মেয়াদ, বিচারে কোনো আইনি সহায়তা বা আপিলের সুযোগ নেওয়া হয়েছিল কি না- এসব বিষয়েও এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো বিস্তারিত তথ্য।

সময়ের আলো/মহু
  বিষয়:   মক্কা  মৃত্যুদণ্ড  বাংলাদেশি  সৌদি রাষ্ট্রদূত  পররাষ্ট্র মন্ত্রণালয়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: