পঞ্চগড়ে সর্বোচ্চ নিরাপত্তা, গুজব রুখতে অনলাইনে নজরদারি

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় জেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

2026-10-18T18:07:21+00:00
2026-10-18T18:07:21+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শারদীয় দুর্গোৎসব
পঞ্চগড়ে সর্বোচ্চ নিরাপত্তা, গুজব রুখতে অনলাইনে নজরদারি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম 
কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসআরবির সদস্যরা। ছবি : সংগৃহীত
পঞ্চগড় জেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীর বিশেষ নিরাপত্তা পরিকল্পনার কথা জানানো হয়।

ব্রিফিংয়ে বক্তব্য রাখেন রংপুর এসআরবি-১৩ নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু রোহানী পারভেজ রনী।

তিনি জানান, সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে পঞ্চগড় জেলার ২৬৮টি পূজামণ্ডপে বিশেষ নজরদারি নিশ্চিত করা হয়েছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে। এই পুরো সময়জুড়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসআরবির স্ট্রাইকিং ফোর্স ও নিয়মিত সদস্যরা মাঠে নিয়োজিত থাকবেন।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোম্পানি কমান্ডার বলেন, মণ্ডপগুলোতে পর্যাপ্ত টহল পরিচালনার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড বা যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা কঠোরভাবে প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।


সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়ে এএসপি আবু রোহানী পারভেজ রনী বলেন, অনলাইনে যেকোনো উসকানিমূলক তথ্য যাচাই না করে শেয়ার করবেন না। সব ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

ব্রিফিংয়ের সময় এসআরবির সদস্যবৃন্দ, স্থানীয় জেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/এনএন

Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: