প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম
৭০ কেজি গাঁজাসহ ইসমাইল মিয়া। ছবি : সংগৃহীতনরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ ইসমাইল মিয়া নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বটতলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর। এসময় উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান।
এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এনএন