হবিগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০

2026-10-18T18:41:17+00:00
2026-10-18T18:41:17+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৪১ পিএম 
সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ছবি : সময়ের আলো
হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উমেদনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, উমেদনগর এলাকার আফিল মিয়ার গোষ্ঠী ও খানবাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে।

এসব মামলা ও বিরোধের জেরে শনিবার এক পক্ষ হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এরই ধারাবাহিকতায় রোববার বিকাল সাড়ে ৩টার দিকে উভয়পক্ষের লোকজনের মধ্যে প্রথমে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। 


এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন নারী পুরুষ আহত হন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   হবিগঞ্জ  দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ  আহত  উমেদনগর  আফিল মিয়ার গোষ্ঠী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: