ফুলবাড়ীতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীন ৫৪টি পূজামণ্ডপে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

2026-10-18T18:51:14+00:00
2026-10-18T18:51:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শারদীয় দুর্গোৎসব
ফুলবাড়ীতে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম 
দিনাজপুরের ফুলবাড়ীতে ৫৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ছবি : সময়ের আলো
আসন্ন শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীন ৫৪টি পূজামণ্ডপে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে স্থাপন করা হয়েছে ৯টি বেইজ ক্যাম্প।

রোববার (১৮ অক্টোবর) বিরামপুর বারোয়ারি কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির, পুরাতন বাজার এবং পূর্ব জগন্নাথপুর সার্বজনীন শ্রী দুর্গা মন্দির, নতুন বাজার পরিদর্শনকালে এসব তথ্য জানান ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের উজ্জ্বল প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।


বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে ৯টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। নিয়মিত টহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   শারদীয় দুর্গোৎসব  ফুলবাড়ী  ১০ প্লাটুন বিজিবি সদস্য  দিনাজপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: